সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে বা গুরুতর আহত হলে নির্ধারিত নিয়মে ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নিকট আবেদন করলে ক্ষতিপূরণ পাওয়া যাবে। বিআরটিএ জানায়, মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা এবং গুরুতর আহত ব্যক্তিকে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে।
এ সুযোগ পেতে হলে দুর্ঘটনার তারিখ থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে বলে কর্তৃপক্ষের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তার লক্ষ্যে এই কার্যক্রম চালু রেখেছে বিআরটিএ।
