দীর্ঘ সাত দিনের নিরলস দৌড়ঝাঁপ শেষে আজ কিছুটা বিশ্রাম নিয়ে পরিবারের পাশে ফিরলেন মান্থিয়া’র পক্ষের এক সক্রিয় ব্যক্তি। যার নাম ডাঃ গিয়াসউদ্দিন টিপু।
তিনি জানান, “এ কয়দিন ভুলেই গেছিলাম যে আমারও একটা পরিবার আছে।” মান্থিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি আগের তুলনায় কিছুটা ভালো হলেও সামনে এখনো দীর্ঘ পথ বাকি।
বিভক্ত এই সমাজে মান্থিয়া যেন অন্তত কিছুটা হলেও ঐক্যের বার্তা ফিরিয়ে আনতে পারে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, “আপনারা দোয়া করতে থাকুন, দেশের মিডিয়া না হয় পরীমনি ও হিরো আলমদের নিয়েই ব্যস্ত থাকুক।”মান্থিয়া হয়তো কোনো নিউজ শিরোনাম হবে না।
