back to top

[the_ad id="407"]

লংগদু সদর হাসপাতালে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু(রাঙ্গামাটি):

রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ এর নেতৃত্বে দুর্নীতির অভিযোগে লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল দশটায় রাঙ্গামাটি দুুর্নীতি দমন কমিশনের দুই সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে হাসপাতালে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

এসময়ে দুদকের অভিযানে বিশাল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। সকাল নয়টায় হাসপাতলে প্রবেশ করেন দুদকের টিম। এসময় দায়িত্বরত ডাক্তার সহ স্টাফরাও যথা সময়ে হাসপাতালে উপস্থিত হয়নি তার প্রমাণও মিলে। এছাড়াও উপস্থিত নাই হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু। তিনি ছুটি ছাড়া কোথায় আছে জানেননা সিভিল সার্জন নিজেও।

এবিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল নয়টায় হাসপাতালে অবস্থান করে হাসপাতালের বেহাল দশা পাই। কোন কিছুর সাথে কোন কিছুর মিল পাওয়া যায়নি।হাসপাতলের খাবারের অনিয়ম দেখার মত। খাবারের আইটেমে যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। একজনের লাইসেন্স ব্যবহার করে অন্যজন খাবার পরিবেশন করছে। তাছাড়া হাসপাতালের পরিবেশ, ওষুধ পত্রর নাই কোন ডিসিপ্লিন। এমনকি সরকারী বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করে ফেলছে। নতুন ৫০ শয্যা হাসপাতাল ভবনের বড়বড় ফটল এখানে অবস্থা খুবই খারাপ। তিনি জানান,দ্রুত এসকলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুদক।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme