back to top

[the_ad id="407"]

ইমরানের মুক্তি চেয়ে বাইডেনকে ৪৬ মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য।

মার্কিন নির্বাচনের পর চলতি মাসেই সমাবেশ করে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওই সমাবেশ থেকেই ইমরান খানের মুক্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান দলটির নেতারা। এই সময় পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

গত সপ্তাহে কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তাঁর আইনজীবী জানান, আগামী ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ইমরান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানে বলেছেন, ২৪ই নভেম্বর পিটিআই-এর ভবিষ্যৎ নির্ধারণ হবে। দলে কে থাকবে আর কে থাকবে না, তা ঠিক করা হবে। ২৪ নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে কর্মসূচি সফল করতে সমর্থকদের যোগ দেয়ার আহবান জানান তিনি। বিবৃতিতে আরও বলা হয়, “শুধু ইসলামাবাদ নয়, দেশজুড়েই বিক্ষোভ হবে”।

এর মধ্যেই ইমরান খানের মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য। চিঠিতে পাকিস্তানে চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বাইডেন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়। এছাড়াও পাকিস্তানে গত ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগও তোলেন কংগ্রেস সদস্যরা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme