back to top

[the_ad id="407"]

পাঁচ দফা গণদাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়িঃ

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর/২৫) বিকেলে মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর সভাপতিত্বে ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান, খাগড়াছড়ি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা অলিউর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইলিয়াছ।

খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, বাংলার জমিন দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে মন্তব্য করে বলেন, এদেশে সাধারন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। প্রতিটি কাজে দুর্নীতির মাধ্যমে লুটেপুটে খেয়েছে। তাই বিগত দিনে তাদের বিরুদ্ধে কথা বলেনি। খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর প্রচারপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে সত্যের জয় হবে বলে হুঁশিয়ারি জানান। বিগত ৫৪ বছরে দলগুলো প্রতিশ্রুতি দেখেছে এবার জামায়াতের প্রতিশ্রুতির বাস্তবায়নে ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে জানান।

সমাবেশে বক্তারা পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচনের উপর গুরুত্বরোপ করে বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করার পাশাপাসি সে আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করার দাবি জানিয়ে ৫ দফা গণদাবি’র কথা তুলে ধরেন বক্তারা। নির্বচানের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি না হলে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দেয়ার সুযোগ থাকবে। এছাড়াও পিআর পদ্ধতির কথা তুলে ধরে বক্তারা বলেন, আর কোন দিন যেন দুর্নীতি ফিরে না আসে এবং দিনের ভোট রাতের না হতেই জামায়াত মাঠে স্বোচ্ছার আছে। এবারের নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে দাবি তুলে ৫ দফা দাবি তুলে ধরেন বক্তারা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme