back to top

[the_ad id="407"]

আতুরার ডিপো সঙ্গীত আবাসিক এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি মোহাম্মদ জাহেদুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো সঙ্গীত আবাসিক এলাকার একটি হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) কে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা এবং ভিকটিমের জুতা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত মো. হাসিবুল ইসলাম (২৬) নগরের ২ নম্বর গেইট এলাকার একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। তিনি ব্যবসায়ী মো. ইমরান বিন ইসলামের ছোট ভাই।

প্রায় চার–পাঁচ মাস আগে হাসিবুলের পরিচয় হয় প্রীতি তানহা (২৪) নামের এক নারীর সাথে। ফেসবুকের মাধ্যমে শুরু হওয়া সম্পর্ক এক পর্যায়ে প্রেমে রূপ নেয়। বিষয়টি জানতে পারেন তানহার স্বামী জাহেদুল ইসলাম, যিনি পরে হাসিবুলকে একাধিকবার ফোনে হুমকি দেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জাহেদুল ইসলাম চা খাওয়ার কথা বলে হাসিবুলকে বাসা থেকে বের করে নিয়ে যান। পরে সঙ্গীত আবাসিক এলাকার মন্নান সাহেবের বাড়ির সামনে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি কোমর থেকে ধারালো ছোরা বের করে হাসিবুলের বুকে, পিঠে ও গলায় আঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত হাসিবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই ইমরান বিন ইসলাম বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের অভিযানে পাঁচলাইশ মডেল থানার অভিযানে গেলো ৪ নভেম্বর রাত ২টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকা থেকে জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেখানো ও সনাক্ত স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা এবং ভিকটিমের ১ জোড়া সেন্ডেল উদ্ধার করা হয়।

পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, “অভিযুক্তকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme