চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন এর নিমতলা সড়ক আরসিসি ঢালাইয়ের জন্য মোহাম্মদ আবুল কাশেমের পক্ষ থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে স্থানীয় সড়ক সংস্কার ও আরসিসি ঢালাইয়ের দাবিতে।
আবেদনে উল্লেখ করা হয়, আনোয়ারা থানার অন্তর্গত ২নং বারশত ইউনিয়ন এর বোয়ালিয়া হয়ে জাগির পাড়া নতুন মাদ্রসা ও বারশত এর প্রধান সড়ক সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সড়কটি দিয়ে স্থানীয় জনগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীরা প্রতিদিন চলাচল করে থাকেন। কিন্তু সড়কের ভগ্নদশার কারণে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
এ অবস্থায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি দ্রুত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করার দাবি জানানো হয়েছে।
আবেদনকারী মোহাম্মদ আবুল কাশেম জানান,
“এই সড়কটি স্থানীয় জনগণের জীবনযাত্রার সাথে সরাসরি জড়িত। তাই প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি যেন দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।”
এলাকাবাসীর পক্ষে স্থানীয় এক সাংবাদিক বলেন,এই রাস্তাটি সরকারি সীট,মৌজায় উল্লেখিত একটি সড়ক যা উপজেলাসহ স্থানীয় সরকারের নথিবদ্ধ, দুঃখের বিষয় তারপরও এই রাস্তাটি আমরা ছোটবেলা থেকে এই খারাপ দেখে আসছি।উন্নয়ন এর কোনো ছোয়া এই রাস্তায় লাগেনি।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের অবহেলায় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে কাদায় ভরে যায় এবং শুকনো মৌসুমে ধুলোয় পরিবেশ দূষিত হয়।ইটের সলিং করা থাকলেও সেগুলি আরো ভয়াবহ ও প্রান নাশের হুমকির কারন হয়ে দাড়িয়েছে।
সড়কটিতে নিয়মিত পথচারী আজম খান বলেন,উদাহরণ স্বরুপ, কোনো স্ট্রোক করা রোগী দ্রুত হাসপাতালে নিতে গেলে বা ডেলিভারি রোগী দ্রুত হাসপাতালে নিতে গেলে রাস্তায় ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।
