back to top

[the_ad id="407"]

কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল করিম সরকারের নেতৃত্বে ফুলবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী

মোঃ হাবিব, ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি:

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর নভোম্বর) বিকেলে ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, মো. আশিকুল হক আশিক, সাইদুর রহমান মাস্টার, রফিকুল ইসলাম মাখন, জেলা যুবদলের সহসভাপতি আনার সাদাত আনার, ইমরুল কায়েস এলিছ, প্রভাষক রেজাউল করিম রাসেল, কুদরতে কামাল উজ্জ্বল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবির সালেক প্রমুখ।

আলোচনা সভা শেষে র‍্যালীটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ভালুকজান বিয়ে শেষ হয় । র‍্যালীতে পৌরসভার নেতা কর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী অংশ গ্রহন করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme