back to top

[the_ad id="407"]

বাদ জুমা কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রাম-০৯ আসনে প্রচারণা শুরু করেছেন রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু

কামরুল ইসলাম, চট্টগ্রামঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-০৯ আসনে নির্বাচনী প্রচারণায় গতি এনেছেন বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু।

তিনি দলীয় প্রতীক ‘হ্যারিকেন’ নিয়ে মাঠে নেমে সাধারণ ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।

দীর্ঘদিন ধরে রাজনীতি, সমাজসেবা, শিক্ষা ও ক্রীড়া অঙ্গনে সক্রিয় এই নেতা চট্টগ্রাম মহানগর মুসলিম লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম জেলা ডেভেলপমেন্ট কমিটির (CDC) সদস্য এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করছেন।

এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত থেকে স্থানীয় উন্নয়ন, মানবকল্যাণ ও যুবসমাজের ইতিবাচক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছেন।

রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু বলেছেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণে। জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে চট্টগ্রাম-০৯ আসনকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন —
“আসন্ন নির্বাচনে হ্যারিকেন মার্কায় ভোট দিয়ে সৎ, নিবেদিত ও উন্নয়নমুখী নেতৃত্বকে জয়ী করুন।”

আজ হযরত মিসকিন শাহ (রা:) মাজার সংলগ্ন জুমা মসজিদে নামাজ আদায় ও কবর জিয়ারতের পর, স্থানীয় রাজনীতিতে অভিজ্ঞ এই নেতা জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme