back to top

[the_ad id="407"]

লোহাগাড়ায় সড়ক বন্ধ করে ফুটবল টুর্নামেন্ট , চরম ভোগান্তিতে যানবাহন ও পথচারী

মিরদাদ হোসেন ,লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যস্ততম শাহপীর সড়ক বন্ধ করে শুরু হয়েছে ফুটবল টুর্ণামেন্ট আন্তঃইউনিয়ন উপজেলা প্রশাসন কাপ।

শনিবার, ৮ নভেম্বর ৩টার দিকে উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে টুর্নামেন্ট শুরু হয়। এসময় গুরুত্বপূর্ণ শাহপীর সড়ক সম্পূর্ণ চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ।

জানা গেছে, লোহাগাড়া সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার উদ্বোধন হয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপজেলা প্রশাসন কাপ। লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দেড় মাস ব্যাপী চলবে এ টুর্নামেন্ট। মাঠের উত্তর পাশে জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শাহপীর সড়ক বন্ধ করে চলছে এ ক্রীড়া প্রতিযোগিতা। এ সড়ক দিয়ে লোহাগাড়া সদর, পুটিবিলা, কলাউজান, চরম্বা ইউনিয়নের লোকজনের যাতায়াতের প্রধান সড়ক।

এছাড়া মাঠের পাশে বিল্লাহ পাড়া, সরকার পাড়া, দরবেশ হাট, সওদাগর পাড়া, বিভিন্ন ভবনের বাসিন্দা, দরবেশিয়া জামে মসজিদের মুসল্লিদের চলাচলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।

নিত্য পণ্য বাজারজাত কাজে নিয়োজিত সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী নাজিম উদ্দীন বলেন, ‘তাড়াতাড়ি যাওয়ার জন্য এ সড়ক দিয়ে যাচ্ছিলাম। এসে দেখি সড়ক বন্ধ। এখন ঘুরে অন্য সড়ক দিয়ে যেতে হবে। খেলার জন্য সড়ক বন্ধ- এ কেমন তামাশা।’

মোহাম্মদ মহসিন লিখেছেন , এই ডিসি সড়ক গুরুত্বপূর্ণ রোড ব্লক করায়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একজন সাধারন নাগরিক হিসেবে। খেলার থেকে প্রয়োজন গুরুত্বপূর্ণ রোড খোলা রাখার প্রয়োজন মনে করি।

তোমরা টাকা তুলতেছো তাও কষ্ট করে মেনে নিলাম। কিন্তু, রাস্তা ব্লক করবা, এইটা তো খুব জঘন্য একটা কাজ!।
লোহাগড়ার ইউএনও মহোদয় এইটা কেমনে মেনে নিলো আশ্চর্য হচ্ছি। আপনাদের মতামত আশা করছি?

মোহাম্মদ শাহজাহান নামে একজন লিখেছেন , শাহপীর উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার জন্য চলাচলের রাস্তা বন্ধ করা হয়েছে । জনদুর্ভোগ সৃষ্টি হয় এরকম কাজ না করাটাই উত্তম।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ‘খেলার শৃঙ্খলার স্বার্থে সড়কটি বন্ধ করা হয়েছে। চলাচলের জন্য বিকল্প সড়ক রয়েছে।’

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme