বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে ফুলবাড়িয়ায় পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুনের সার্বিক দিকনির্দেশনায় শনিবার (৮ নভেম্বর নভোম্বর) সন্ধ্যায় পর প্রেসক্লাব সংলগ্ন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ শেষে ভালুকজান ব্রীজে গিয়ে শেষ হয়।
বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা সুরুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফরাজী, বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী, কুশমাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মেম্বার, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলিম মাষ্টার,কালাদহ ইউনিয়ন বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোঃ মইনুল হোসেন সাজু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ হুমায়ুন কবীর,বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ফারুক খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম খান খসরু, বিএনপি নেতা আব্দুল মোমেন মাষ্টার, এনায়েতপুর ইউনিয়ন বিএনপি নেতা ইনছান আলী মাষ্টার,কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য খোরশেদ আলম, কৃষক দল নেতা খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন যুবদল নেতা জসিম উদ্দিন সহ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
