back to top

[the_ad id="407"]

৩০টি অসহায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য কাপ্তাই সেনাজোন কর্তৃক ছাগল হাঁস ও মুরগী বিতরণ

কবির হোসেন, কাপ্তাই:

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় দরিদ্র ও দু:স্থ পরিবারকে বিনামূল্য ছাগল, হাঁস, মুরগী ও খোয়ার প্রদান করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই জোনের সার্বিক ব্যাবস্থাপণায় কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল নাজমুল কাদির শুভ পিএসসি এই উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকাসমূহ হতে আগত প্রান্তিক চাষীদের সাথে কুশল বিনিময় করেন এবং স্বাবলম্বী হওয়ার জন্য তাদের হাতে ছাগল, খোয়াড় সহ হাঁস-মুরগী তুলে দেন।

সেনাবাহিনীর বরাতে জানা যায়, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই জোন কর্তৃক কাপ্তাই, রাইখালী টিওবি, পানছড়ি টিওবি, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার ৩০টি পরিবারকে (২১টি উপজাতি ও ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল ছাগল, খোয়ারসহ হাঁস ও মুরগী প্রদান করা হয়।

উপকারভোগী সুমি বিশ্বাস, মর্জিনা আক্তার, রেদা মং মারমা, অংথোয়াইসিং মারমা ও শানু অং মারমা কাপ্তাই জোন তথা সেনাবাহিনীর পক্ষ হতে ছাগল, হাঁস, মুরগী ও খোয়ার পেয়ে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান অদোমং মারমা জানান, তার ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে যে উপকার বিতরণ করছে আমাদের ইউনিয়নের পক্ষ হতে তার জন্য কাপ্তাই জোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার সকলকে আশ্বস্ত করেন

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme