back to top

[the_ad id="407"]

সুস্থ পরিবেশ ফেরাতে বিপ্লব উদ্যানে চসিক ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর অন্যতম ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র বিপ্লব উদ্যানের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে অব্যাহতভাবে কাজ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর পিতা ডা. শাহাদাত হোসেন।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে বিপ্লব উদ্যানে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্য ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত একাধিক নারীকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বিপ্লব উদ্যানে অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছিল। চসিক ও আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তাদের ভাষায়, “বিপ্লব উদ্যান একটি পাবলিক প্লেইস, এখানে বেপরোয়া ছেলে-মেয়েদের অবাধ বিচরণে পরিবেশ নষ্ট হচ্ছিল। এই অভিযান অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।”

আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সম্প্রতি বিপ্লব উদ্যানে মাদক, নারীপাচার, পতিতাবৃত্তি ও কিশোর গ্যাং কার্যক্রম বৃদ্ধির অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

“চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবারবান্ধব নগরীতে রূপ দিতে চসিকের কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে নগরীর সব পাবলিক প্লেইসে নিয়মিত অভিযান পরিচালিত হবে।”

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme