রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের বাড়ির আঙিনা হতে উদ্বার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১০নভেম্বর) বেলা ১২টায় দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা নির্দেশনায় উদ্ধার হওয়া অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের জনৈক ইন্দু বিকাশ তালুকদারের বাসার আঙিনায় অজগর সাপটি জালে আটকে পরে।পরে বন বিভাগকে সংবাদ দেয়া হলে স্থানীয় জনতার সহায়তায় ১০ফুট দৈঘ্য ১৫ফুট ওজনের অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে কাপ্তাই ন্যাশনাল পার্কে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি পরিক্ষণ ফাড়ি কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, শুকনাছড়ি বিট কর্মকর্তা আব্দুল্লা আল নাঈম, সুনয়ন দেওয়ান, স্থানীয় কবিরুল ইসলাম, নজরুল ইসলাম ও বন বিভাগের লোকজনের উপস্থিতে ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, বন্যপ্রাণী বনের সম্পাদ সুতরাং এদের না মেরে আমরা সকলে বনের জীববৈচিত্র রক্ষা করি।
