back to top

[the_ad id="407"]

নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের মানুষ : শাহ আলম মুরাদ

রিয়াজ আহম্মদ, লংগদু

দেশে মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আরো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে। বিএনপির নেতা কর্মীরা দেশের জনগণকে নিয়ে দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেল–জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য ততই মঙ্গল। তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা জনগণের মাঝে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

৯ নভেম্বর (রবিবার) ৬নং মাইনীমুখ ইউনিয়ন ১নং ওয়ার্ডে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ওয়ার্ড বিএনপিকে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা ও উঠান বৈঠকের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ চাঁন মিয়ার সভাপতি ও মাইনীমুখ ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ড সদস্য মোঃ মিজানুর রহমান বাবু(মেম্বার), ১নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্র ও যুব নেতা রাংগামাটি জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব মোঃ শাহ আলম মুরাদ।

প্রধান বক্তা হিসেবে লংগদু উপজেলা যুবদলের আহবায়ক জনাব মোঃ জানে আলম বলেন, আগামী বাংলাদেশ কেমন হবে তা তরুনরা নির্ধারন করবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শত বাধা পেরিয়ে এগিয়ে যাবে তরুণদের নিয়ে তাই তরুণের প্রথম ভোট গনতন্ত্রের পক্ষে হোক ধানের শীষের প্রতিকে। আগামী সংসদ নির্বাচনে যে বাধা হয়ে আসবে তাদের কালো হাত ভেঙ্গে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় প্রস্তুত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ৬নং মাইনীমুখ ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আবুল কাসেম, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, লংগদু উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ তৈয়ব আলী, সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদ, লংগদু উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ গাজী মোঃ আবু তাহের, লংগদু উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ সোহেল আহম্মদ,  লংগদু উপজেলা জাসাস এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলু, লংগদু উপজেলা মহিলা দলের সভাপতি জনাবা শুকতারা বেগম, সাধারন সম্পাদক জনাবা বিবি কুলছুমা সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme