back to top

[the_ad id="407"]

রাংগামাটি ২৯৯ আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের সাথে লংগদু উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু (রাংগামাটি):

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাংগামাটি ২৯৯নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জনাব দীপেন দেওয়ান কে ঘোষণার পর, (১০ নভেম্বর) সোমবার লংগদু উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে লংগদু উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জনাব দীপেন দেওয়ানকে আসন্ন নির্বাচনে তাহার প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা রাংগামাটি ২৯৯নং আসনের এই গুরুত্বপূর্ণ আসনে দীপেন দেওয়ানকে বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও লংগদু উপজেলা বিএনপি সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ কালাম, জেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম মুরাদ সহ বিএনপির শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ ও উপজেলা সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণে আলোচনা হয়।

নেতৃবৃন্দ মনে করেন, দীপেন দেওয়ানের মতো জনপ্রিয় ও পরীক্ষিত নেতার মনোনয়ন রাংগামাটি ২৯৯ নং আসনে বিএনপির অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আগামী নির্বাচনে দলের বিজয় অর্জনের পথকে প্রশস্ত করবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme