back to top

[the_ad id="407"]

চান্দগাঁওয়ে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর রাত পর্যন্ত নগরীর চান্দগাঁও থানা পুলিশের টিম অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন -মোঃ সাকিব (২২), মোঃ রমজান আলী (৩৩) এবং মোঃ সাদ্দাম হোসেন (৩২)। তাঁরা চান্দগাঁও থানার মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, থানা পুলিশ ডিউটিকালে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme