back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নেশাগ্রস্ত ভাতিজার বাঁশের লাঠির আঘাতে চাচা কবির হোসেন (৩০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি চকপাড়া গ্রামে।

স্থানীয় ও স্বজনদের তথ্যমতে, নিহত কবির হোসেন চকপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি বাড়ির পাশের একটি মাছের খামারে কাজ করতো। ঘাতক খোকা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২১) এলাকায় উশৃংখল হিসেবে পরিচিত এবং সে প্রায়শই নেশা করতো।

এ ব্যপারে কবির হোসেন তাকে সতর্ক করলে গতকাল বুধবার সন্ধ্যায় মাছের খামারে আরিফুল একা পেয়ে কবির হোসেনের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তৎক্ষনাৎ সে পানিতে লুটিয়ে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme