ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম কেনেন। পরে এক সংবাদ সম্মেলনে মিলিত হন।
হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকে বলে আমরা নাকি মেম্বার ইলেকশনেও জিতব না। তাদের বলি, আজ এই কুমিল্লা-৪ আসনের মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে এই আসনটি আমার নিশ্চিত হয়ে গেল।
১৯৯৭ সালের ১৩ নভেম্বরের তিনি জন্মগ্রহণ করেন। ঘটনাক্রমে তার জন্মদিন আর মনোনয়ন নেওয়ার তারিখ একই দিনে। আজ তার ২৮ তম জন্মদিন।
কুমিল্লা-৪ আসন হচ্ছে জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। এটি দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
