back to top

[the_ad id="407"]

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল চিৎমরম ইউনিয়ন ছাত্রদল

কবির হোসেন, কাপ্তাই:

রাঙামাটি কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে কৃষকের ধান কেটে সহযোগিতা করল।

শুক্রবার (১৪নভেম্বর)সকাল ৯টা হতে ১১টা পযন্ত ছাত্রদের এই ধান কাটা কর্মসূচি পালন করা হয়।চিৎমরম ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে চিৎমরম ইউনিয়ন এর কৃষক, আব্দুল কাদেরের ১৫শ’তক জায়গার ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়া হয়।

কৃষক কাদের জানান, এই ধান কেটে বাড়ি নিয়ে যেতে ৫/৬জন শ্রমিককে জনপ্রতি ১২শ’টাকা মজুরি দেয়া হত। চিৎমরম ইউনিয়ন ছাত্রদল আমাকে ধানকেটে বাড়ি পৌঁছে দিয়ে আমাকে সহযোগিতা করেছে। আমি গরিব কৃষক আর্থিক টাকা হতে সহযোগিতা পেয়েছি।

এসময় চিৎমরম ইউনিয়ন ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজু এবং ছাত্রদলের নেতৃবৃন্দগণ ধানকাটা কাজে সহযোগিতা করে।

চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা সবসময় মেহনতী মানুষের পাশে আছি ইনশাআল্লাহ থাকব।দলের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের কাজ সবসময় চলমান থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme