back to top

[the_ad id="407"]

কাপ্তাই বন্যহাতির আক্রমণে অটোরিকশা ভাংচুর, আহত-২

কবির হোসেন, কাপ্তাই:

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে অটোরিকশা ভাংচুর ও আহত হয়েছে ২জন।

রবিবার (১৬নভেম্বর) বিকাল শাড়ে পাঁচ টায় যাত্রী নিয়ে -রাঙামাটি সড়ক হয়ে কাপ্তাই অটোরিকশা (চট্টগ্রাম -থ ১৫-০৪৫৯) কাপ্তাই আসার পথে বন্যহাতি হামলা করে।এসময় অটোরিকশায় থাকা দুইজন মহিলা যাত্রী আহত হয়। চালক দুলাল দৌড়ে প্রাণে রক্ষা পেলেও অটোরিকশাটি হাতি খাদে ফেলে দেয়। এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে রশি দিয়ে খাদ হতে অটোরিকশা টি উদ্বার করে। ঘটনাস্থলে কাপ্তাই রেঞ্জ বন বিভাগ ও ইআরটি সদস্যরা সহযোগিতা করে।

ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ হতে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় উদ্বার করি।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমরা সংবাদ শুনে ঘটনাস্থলে যাই এবং দুইজন মহিলা যাত্রী আহত হয়।তাঁদের রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানান। তবে আহতদের তাৎক্ষণিক নাম জানা যায়নি বলে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme