back to top

[the_ad id="407"]

আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশ

ডেস্ক রিপোর্ট:

জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের ঘটনার পর দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম যার রায় ঘোষণা হলো।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রাইব্যুনাল-১–এর তিন সদস্যের বেঞ্চে রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ সমন্বয়ে ঘোষণা করা হয় ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারাংশ।

দুই ঘণ্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠ শেষে দুপুর ২টা ৫০ মিনিটে আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। রায় অনুযায়ী, মামলার অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দেওয়ার পক্ষে মত দেয় আদালত।

মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেফতার হয়ে এক বছর ধরে কারাগারে রয়েছেন। তিনি রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, মামুনের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপরই ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে গ্রেফতারি তৎপরতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme