কাপ্তাইয়ে সপ্তাহ ব্যাপী যুব উন্নয়নের মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮নভেম্বর) বিকাল ৩টায় শিল্প এলাকা মসজিদ ভিত্তি শিশুগণ কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। স্থানীয় চাহিদা ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক /ভ্রাম্যমাণ মাশরুম চাষ প্রশিক্ষণে এলাকার শিক্ষিত বেকার যুবক/যুবতীরা অংশ গ্রহণ করে। উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো.খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো কবির হোসেন। প্রধান অতিথি বলেন,সারা দেশব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তর এলাকার শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের বিভিন্ন বিষয়ের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে। তাই বেকার বসে না থেকে যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজে উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ার জন্য আহবান জানান। এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক মোজাম্মেল হোসেন,প্রশিক্ষণার্থে মনি আক্তার আক্তার,ফারিন, হৃদয়, সৌরভ ও আকাশসহ প্রমুখ। এসময় ৩০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।
Kaptai Correspondent
Kaptai, Rangamat Hill Tracts.
