back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে মশাল মিছিল

সিনিউজ ডেস্ক:

নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কন্টেনার টার্মিনালসহ (সিসিটি) বন্দরের কোনো অংশ বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা পরিষদ।

সন্ধ্যায় নগরীর বড় পোল এলাকার পোর্ট কানেকটিং সড়কে এ মিছিল বের হয়। এ সময় ‘বন্দর আমার মা, বিদেশিদের দেব না’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘ডিপি ওয়ার্ল্ড, ডিপি ওয়ার্ল্ড গো ব্যাক, গো ব্যাক’ ইত্যাদি স্লোগান দেন পরিষদের কর্মীরা।

মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের মানুষের করের টাকায় নির্মাণ করা হয়েছে। বন্দর উন্নয়নের নাম করে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। দুদিন আগের প্রতিবেদনে দেখা গেছে, বন্দর আগের চেয়ে ২১ ভাগ বেশি আয় করেছে। যদি দক্ষতা বাড়াতে হয় তাহলে বিদেশি ট্রেইনার আনা যায়। দক্ষতার নামে এদেশের বন্দর ইজারা দেওয়ার অধিকার নেই।

মিছিল–পূর্ব সমাবেশে বক্তারা বলেন, এনসিটি সিসিটি বিদেশিদের হাতে আমরা দিতে দেব না, যতক্ষণ আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে। এ সরকার বিদেশিদের স্বার্থে চুক্তি করতে যাচ্ছে। সমাবেশ থেকে ৪০ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীকাল ২০ নভেম্বর সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme