ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আগামীতে বিজয়ী হলে ফুলবাড়ীয়ার সকল রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করে মানুষের সঠিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। বেকার সমস্যার সমাধান করার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের নাগরিক সকল সুবিধা নিশ্চিত করে উপজেলাবাসীকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গঠন করা হবে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার রাধাকানাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রঘুনাথপুর মধ্য চালা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ও জনসাধারণ এর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক ও বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
