রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ধানের শীষের প্রচারণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমা’র নেত্রীত্বে ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৩নং ওয়ার্ড, কুকিমারা পাড়ায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা যুবদল যুগ্ম-আহাবায়ক সুমন মারমা রাঙামাটি ২৯৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর পক্ষে ভোট চান সকলের নিকট। তারেক জিয়ার ৩১দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবু মায়ারাম তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য বাবুল তঞ্চঙ্গ্যা, সদস্য মোহাম্মদ হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সঞ্জয় তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি চাইয়ো মারমা, কর্ণফুলী কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহেল তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গ্যা, সিনিয়র সহ সভাপতি টিপু তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক মংসাইনু মারমা, ছাত্রদল নেতা হ্লামং মারমা সহ যুবদল নেতা সাগর মারমা, আব্দুল আমিন, মোঃ রহিম, ম্রামং মারমা ছাড়াও যুবদল, ছাত্রদল ও বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।
