বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখার ঔষধ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত।
সোমবার (২৪নভেম্বর) বেলা ১২টায় শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নকল,ভেজাল, আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং এন্টিবায়োটিক যৌক্তিক ব্যববহারে সচেতনতামূলক সভা নিয়ে সম্মেলন করা হয়।
মো.শরীফুর রহমান সহ-সভাপতি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কাপ্তাই এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব কল্যাণ চৌধুরী, সভাপতি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখা। এতে প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন।
স্বাগত বক্তব্য রাখেন মো.রেজোয়ান টিপু, যুগ্ম সম্পাদক বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মো.আবিদ আহসান, ঔষধ তত্বাবধায়ক জেলা কার্যালয়,ঔষধ প্রশাসন রাঙামাটি, মো.হারুন রশিদ, সভাপতি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি রাঙামাটি জেলা, বিপ্লব বড়ুয়া সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি রাঙামাটি, কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও নাসরিন আক্তার মুক্তা, ঔষধ তত্বাবধায়ক।
এছাড়া বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক আব্দুল আজিজ, আব্দুল মন্নানসহ প্রমুখ। সম্মেলনে নকল, ভেজাল, আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় হতে সকলকে সাবধান ও সর্তক থাকার আহবান জানানো হয়।
