back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কবির হোসেন, কাপ্তাই:

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ২৬ নভেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের হয়। পরে কিন্নরী সভা কক্ষে উপজেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব ও খামারী মো.আব্দুর রহিম।

এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme