back to top

[the_ad id="407"]

নিত্যপণ্যের সরবারহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রমজানকে সামনে রেখে সরকার পেঁয়াজ, চিনি ও খেজুরসহ নিত্যপণ্যের সরবারহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। আর তাই বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে চায় সরকার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এর সাথে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য সেখ বশির উদ্দিন । সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, করাচি-চট্টগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা উদ্দিন বলেন, ‘‘সরকার দেশের বিপুলসংখ্যক মানুষকে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ করে থাকে। এর মধ্যে চাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেল ও ডাল অন্যতম। সরকারের ভর্তুকি মূল্য পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখে।’’

তিনি বলেন, ‘‘সার্ক পুনর্জীবিত হলে সদস্য দেশগুলো উপকৃত হবে। দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরালো হবে।’’

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘‘ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে উপমহাদেশে বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক মজবুত করতে দ্বিপাক্ষিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

এরই মধ্যে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘‘এতে সময় ও খরচ কম হওয়ায় দুদেশই উপকৃত হয়েছে।’’ এ সময় তিনি বাংলাদেশে চিনি, পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘‘পাকিস্তানে গম উৎপাদিত হলেও রপ্তানি করা হয় না। তবে উদ্বৃত্ত উৎপাদন হলে গম রপ্তানিতে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হবে।’’

সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ও এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme