back to top

[the_ad id="407"]

ট্রাক-বাই সাইকেল মুখোমুখি সংঘর্ষে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু (রাংগামাটি):

রাঙামাটির লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বাইসাইকেল চালক মাসুম আল হাছান (১৪) নামে এক কিশোর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

নিহত মাসুম মাইনী ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার আব্দুল হান্নান এর ছেলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনমানিক সন্ধ্যা ৫.৩৫ মিনিটে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বাইসাইকেলটি রাস্তার পাশ দিয়ে চালিয়ে যাচ্ছিলো। ট্রাকটি তাকে অতিক্রম করে প্রায় চলে যাচ্ছিলো, এমতাবস্থায় মাসুম ডানে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়।

মাসুমের বাবা এবং চাচা আবুল হাশেম জানায়, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতাল আসলে দেখি তৎক্ষণাৎ আমাদের ছেলের মৃত্যু হয়েছে। তারা জানায় এবিষয়ে তারা লংগদু থানায় অভিযোগ দায়ের করবেন।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিধান জানায়,ভিকটিমকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। তৎক্ষনাৎ পরীক্ষা নিরীক্ষা করে শরীরে বিভিন্ন জায়গায় বড় ধরনের জখম ও ডান পাশের চোয়াল ভেঙে গেছে দেখা যায়।

লংগদু থানা পুলিশ সূত্রে জানায়, বাইসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চালু রেখেছেন। ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ড্রাইভার মামুন এবং চট্ট মেট্রো: ট-১২-০৪৩৪
ট্রাকটি সাথে সাথে পালিয়ে যাওয়ায় এখনো আটক করতে পারেনি পুলিশ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme