back to top

[the_ad id="407"]

নগরীর দুই বেকারিতে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে নগরের ষোলশহর ও রুবি গেট এলাকায় দুইটি বেকারিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিএসটিআইর অনুমতিবিহীন বিভিন্ন রাসায়নিক ব্যবহার, মেয়াদবিহীন উৎপাদিত পণ্য সংরক্ষণ ও যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে রুবি গেইট এলাকার একতা বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে ষোলশহর টিঅ্যান্ডটি কলোনি রোডের আইডিয়াল লাইফ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme