back to top

[the_ad id="407"]

রাঙামাটি ২৯৯ নং আসনে জামায়াতের মনোনীত প্রার্থী’র পক্ষে রাইখালী নির্বাচনী গণসংযোগ

কবির হোসেন, কাপ্তাই:

“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
রাঙামাটি ২৯৯ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহমদের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন নেতাকর্মীরা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল হতে দুপুর পযন্ত কাপ্তাই উপজেলাধীন রাইখালী, নারানগিরি, ফেরীঘাট কারিগর পাড়া, সন্দীপ পাড়া, ঢংছড়ি, মতিপাড়া সহ বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগ করা হয়।

বিগত দুই মাস যাবত কাপ্তাই উপজেলায় ইসলামী তাদের মনোনীত প্রার্থীর পক্ষে বিভিন্ন অলিতে গলিতে এবং দূর্গম এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। উক্ত দলের নেতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী পরিচয় এবং ছবি ও দাঁড়ি পাল্লা দেখিয়ে ভোট চাইছেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনসুরুল হক। তিনি বলেন, চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট,কেপিএম ও কে আর সি আধুনিকায়ন করা,পাহাড়ি -বাঙালি জনগোষ্ঠী মধ্যে সম্প্রতি রক্ষা, সামাজিক নিরাপত্তাসহ উন্নয়ন, রাস্তাঘাট সংস্কারে অগ্রাধিকারের ভিত্তিতে সেবা দেয়ার কথা জানান।

এসময় চন্দঘোনা থানা আমির মাওলানা লোকমান হোসাইন জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার নিশ্চিতে জাতীয় সংসদে ভূমিকা রাখতে দাঁড়ি পাল্লায় ভোট চায়।

কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ জানান, আসন্ন নির্বাচনে এড.মোখতার আহমেদ ভোটে জয়লাভ করলে কাপ্তাইয়ের অবকাঠামো বিনির্মাণ, স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, দরিদ্র দূরীকরণ, কৃষকদের সহায়তা সহ দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি এবং মাদকমুক্ত উপজেলা তৈরি করা হবে।

উক্ত গণসংযোগে রাইখালী ইউনিয়নের দায়িত্বশীল মোঃ রাশেদ, মোহাম্মদ সেলিম সহ চন্দ্রঘোনা, কেপিএম এলাকার দায়িত্বশীল সহ কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী নেতা কর্মী’রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme