২৯৯ নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পদপ্রার্থী জননেতা এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর নির্বাচনী জনসভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৯ নভেম্বর শনিবার সকাল ৯ টায় নানিয়াচর উপজেলা প্রশাসন হল রুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোঃ নুরুজ্জামান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন
সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম বড় মিয়া
সহ সভাপতি রন বিকাশ চাকমা রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত সদস্য তুতি মিয়া ও জহিরুল ইসলাম এবং রাঙ্গামাটি জেলা সাইবার দলের সভাপতি বিনয় কান্তি চাকমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাকে সফল করে তোলেন।
