back to top

[the_ad id="407"]

আলোচনায় থাকলেও বিএনপির মনোনয়ন পেলেন না স্নিগ্ধ

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সেখানে ঢাকা ১৮ আসনে মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাননি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন।

গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দিয়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে বেশ সরব ছিলেন। প্রচারণা-কর্মসূচি সবক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি ছিল। ঢাকা-১৮ আসনটি ফাঁকা থাকায় তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা জোড়ালো হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme