বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় ‘গুণী সংবর্ধনা ও প্রীতি সম্মিলন প্রস্তুতি কমিটি’র ৪র্থ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংস্থার আজীবন সদস্য প্রকৌশলী তোফাজ্জল আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মডেল শাখার কোষাধ্যক্ষ মুহাম্মদ ওসমান।
নগরের বহদ্দারহাটস্থ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-ইউসিটিসি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সচিব ও উপজেলা মডেল শাখার দফতর সম্পাদক খোরশেদ আলম ফারুকীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সংস্থার উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
আলোচনায় অংশ নেন কমিটির সমন্বয়ক ও উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, কমিটির সমন্বয়ক ও পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলে এহসান শামীম, উপজেলা মডেল শাখার সহ সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য মোহাম্মদ সাজ্জাদুল করিম রিংকু, নির্বাহী ও আজীবন সদস্য অ্যাডভোকেট কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু, নির্বাহী ও আজীবন সদস্য সিকদার গিয়াস উদ্দীন মাহমুদ, আজীবন সদস্য অধ্যাপক মোহাম্মদ আবদুল হাই, আজীবন সদস্য মাস্টার এম কামাল উদ্দীন, আজীবন সদস্য মিজানুর রহমান চৌধুরী বাবু, আজীবন সদস্য মোহাম্মদ আবদুল্লাহ্, পৌরসভা শাখার সহ-সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য শওকত আকবর, আজীবন সদস্য অধ্যাপক এম এ সালাম, আজীবন সদস্য সাইফুল্লা মো. ইস্কান্দর, শিলক ইউনিয়ন শাখার সভাপতি ও প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ হাবিব উল্লাহ্ তালুকদার বাহার ও মোহাম্মদ জামাল উদ্দীন তালুকদার।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হল : সংবর্ধেয় ৪ গুণীজনের মধ্যে সমাজসেবায় মোহাম্মদ বেলায়েত আলী চৌধুরী-মরণোত্তর (পোমরা)-এর পক্ষে তার পৌত্র মোহাম্মদ নাজিম আলী চৌধুরী ও শিক্ষা বিস্তারে হামিদ শরীফ মিয়া চৌধুরী-মরণোত্তর (শিলক)-এর পক্ষে তার পৌত্র মোকাররম হোসেন সম্মাননা গ্রহণ করবেন। অপর ২ গুণীর মধ্যে ন্যায় বিচারে বিচারপতি রেজাউল করিম রেজা (স্বনির্ভর রাঙ্গুনিয়া) ও চিকিৎসায় প্রফেসর ডা. ওয়াকিল আহমদ (রাজানগর)-এর সম্মাননা তাদের সরাসরি প্রদান করা হবে।
১ম পর্বে সভাপতিত্ব করবেন সংস্থার পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, উদ্বোধন করবেন সংস্থার আজীবন সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান কাজী এম এন আলম।
দ্বিতীয় পর্বের প্রীতি সম্মিলনে অতিথি থাকবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী সি এস কে সিদ্দিকী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুর রহমান মনির, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ্ আল্ হাসান, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ-সিপিবি মনোনীত প্রার্থী কমরেড প্রমোদ বরণ বড়ুয়া।
সম্মানিত প্রার্থীরা সংক্ষেপে স্ব স্ব নির্বাচনী ইশতেহার, নির্বাচিত হয়ে সংসদে যুগোপযোগী আইন সংস্কার, প্রণয়ন ও প্রয়োগে ভূমিকার পাশাপাশি সংসদীয় এলাকার উন্নয়ন, মানুযের জীবন-মান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় কী কী পদক্ষেপ নেবেন তা নির্ধারিত সময়ে উপস্থাপন করবেন।
৯ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক কোনো দলীয় বা স্বতন্ত্র প্রার্থীর নাম ঘোষিত হলে তাদেরও দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত হয়।
সম্মিলনে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করবেন সংস্থার উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। স্বাগত বক্তব্য রাখবেন সংস্থার পৌরসভা শাখার আজীবন সদস্য, সম্মিলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এলজিইডি’র অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ। মডারেটর থাকবেন সংস্থার উপজেলা মডেল শাখার আজীবন সদস্য ও চুয়েটের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ মোজাম্মেল হক।
আগামী ১০ ডিসেম্বর বুধবার, বিকাল ৩টায় রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠেয় গুণী সংবর্ধনা ও প্রীতি সম্মিলনের মূল অনুষ্ঠান শুরুর পূর্বে ২.৩০ টায় অডিটোরিয়ামে গুণী সংবর্ধনা ও প্রীতি সম্মিলনের উদ্বোধক কাজী এম এন আলম ও মডারেটর প্রফেসর প্রকৌশলী মুহাম্মদ মোজাম্মেল হক সংস্থার উভয় শাখার আজীবন সদস্য, প্যানেল ল’ইয়ার, প্যানেল মেডিয়েটর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকদের সংস্থার ব্যাজ পরিধান করাবেন।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তিলাওয়াত করবেন পৌরসভা শাখার আজীবন সদস্য শাহযাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম রসূল, গীতা পাঠ করবেন পৌরসভা শাখার প্যানেল মেডিয়েটর ডা. সুভাষ চন্দ্র সেন এবং ত্রিপিটক পাঠ করবেন পৌরসভা শাখার আজীবন সদস্য প্রকৌশলী সুমন তালুকদার।
উভয় অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা ও সৌন্দর্য্য বর্ধনে ১. অভ্যর্থনা ও শৃঙ্খলা উপ-কমিটি, ২. তথ্য ও সম্প্রচার উপ-কমিটি এবং ৩. আপ্যায়ন উপ-কমিটি গঠিত হয়।
উভয় অনুষ্ঠানে যথাসময়ে সংস্থার উভয় শাখার সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।
