back to top

[the_ad id="407"]

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শ’১৮ বছর পূর্তিতে বর্ণাঢ়্য র‍্যালি

কবির হোসেন, কাপ্তাই:

পার্বত্যঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শ’ ১৮ বছর পূর্তি এবং হাসপাতাল দিবস উপলক্ষে বর্ণিল বর্ণাঢ়্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় হাসপাতাল চত্বর হতে বাদ্যযন্ত্র, বাঁশি, বর্ণিল সাজসজ্জা এবং ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে র‍্যালিটি শুরু হয়ে দোভাষী বাজার, লিচুবাগান, কুষ্ঠ হাসপাতাল এলাকা এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে চিকিৎসক, নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা অংশগ্রহণ করেন।
হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র‍্যালির উদ্বোধন করেন।

উল্লেখ্য চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ব্রিটিশ ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির (BMS) পক্ষ থেকে ডা. জি. ও. টেইলর (Dr. G. O. Taylor) একটি ছোট ডিসপেনসারি বা অস্থায়ী হাসপাতাল হিসেবে এটি শুরু করেন এবং পরবর্তীতে এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme