back to top

[the_ad id="407"]

আদর্শ শিক্ষক ফোরামের উদ্যোগে মান্দায় শিক্ষক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত

আল আমিন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় আদর্শ শিক্ষক ফোরামের উদ্যোগে “শিক্ষক সমাবেশ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফোরামের উপজেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ–৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৪ নং মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি খন্দকার আব্দুর রাকিব বলেন, “জামায়াত নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। বেতন–ভাতা ও অধিকার আদায়ে আর আন্দোলন করতে হবে না। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে জাতীয়করণ করা হবে—ইনশাআল্লাহ।”

সমাবেশে মান্দা উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme