back to top

[the_ad id="407"]

কাপ্তাই ইউনিয়ন বিএনপির ৬নংওয়ার্ড শাখার নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

কবির হোসেন, কাপ্তাই:

কাপ্তাই ৪নংইউনিয়ন বিএনপির ৬নংওয়ার্ড শাখার নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শিল্প এলাকা ভাই,ভাই ম্যাচে ৬নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটির পরিচিত সভা হয়।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ইউসুফ। পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো.একরাম হোসেন বেলাল।

বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্নসম্পাদক মো.বেলাল হোসেন, সদস্য আবদুস সোবহান, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার। বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো.শাহাবুদ্দিন, যুগ্নসম্পাদক মো.মজিবুর রহমান, ট্রাক শ্রমিক ফেডারেশন সভাপতি নুরুল ইসলাম নুরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নসম্পাদক আব্দুল আহাদ সেলিম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মাসুদ, সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মিয়া চাঁনসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে এবং ২৯৯নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান কে বিজয়ী করার জন্য সকলকে কাজ করার আহবান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme