চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিবের কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিতরা কেক কাটার মাধ্যমে সদস্য সচিব জাহিদুল করিম কচির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সফলতা কামনা করেন। এ সময় সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আন্তরিক আলোচনা হয়।
প্রেস ক্লাব পরিবারের সদস্যরা বলেন, জাহিদুল করিম কচির নেতৃত্ব ও আন্তরিকতায় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
