back to top

[the_ad id="407"]

লংগদুতে শান্তি-সম্প্রীতি বজায় রেখে অবৈধ কর্মকাণ্ড রোধের নির্দেশ ডিসি নাজমা আশরাফির

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু (রাংগামাটি):

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফি লংগদু উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও সামাজিক সমস্যা নিয়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং ঐতিহ্যবাহী মৌজা হেডম্যান ও কার্বারীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, সকাল ১১ ঘটিকা উপজেলা পাবলিক লাইব্রেরী সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফি এ সময় উপস্থিত জনপ্রতিনিধি, হেডম্যান এবং কার্বারীদের উদ্দেশ্যে বলেন, “পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের কাজ করে যেতে হবে। প্রথাগত নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামোর মধ্যে সমন্বয় অপরিহার্য।

তিনি বিশেষ করে এই অঞ্চলে পরিবেশ ও সমাজের জন্য ক্ষতিকর কিছু গুরুতর বিষয় অবিলম্বে বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেন। ডিসি বলেন, বাল্যবিবাহ, অবৈধভাবে গাছ ও কাঠ কাটা-পাচার, এবং লাইসেন্সবিহীন ইটভাটা যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে, এসব কঠোরভাবে রোধ করতে হবে। এই অবৈধ কাজ বন্ধে প্রশাসনের সাথে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক ছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, বিজিবি জোনের সহকারী পরিচালক কে.এইচ এম গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, বাঘাইছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদল হাছান, ৩৮ আনসার ব্যাটালিয়নের কম্পানি কমান্ডার আরিফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয়রা। পরে শান্তি পূর্ণভাবে সভাটি শেষ হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme