back to top

[the_ad id="407"]

ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হচ্ছেন ৬৩ বছর বয়সী হওয়ার্ড লাটনিক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ৬৩ বছর বয়সী মার্কিন ধনকুবের হওয়ার্ড লাটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লাটনিকের নিয়োগের ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। লাটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান এবং তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

লাটনিক রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি–সংক্রান্ত দলের কো–চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন। ট্রাম্প এক বিবৃতিতে লাটনিকের ভূয়সী প্রশংসা করে বলেন, তার (লাটনিক) ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme