back to top

[the_ad id="407"]

ওয়াসা মোড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান: কুটুমবাড়ি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) চট্টগ্রাম শহরের ওয়াসা মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি যৌথ টিম নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

অভিযান চলাকালে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রান্না ও পর-প্রক্রিয়াকরণ করার দায়ে কুটুমবাড়ি রেস্তোরাঁকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।

আজকের অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ। চিত্রগ্রহণে দায়িত্ব পালন করেন মোঃ আফতাবুজ্জামান।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme