back to top

[the_ad id="407"]

নিখোঁজ নিপনকে পানছড়ি থেকে উদ্ধার করেছে বিজিবি

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলা সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া নিপন দেওয়ান চাকমা (২৮)-কে উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি)র লোগাং জোন। নিপন দেওয়ান খাগড়াছড়ি সদরের এপিবিএন সংলগ্ন তেতুলতলা এলাকার তরুণ আলো দেওয়ানের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর/২৫) রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজের বিষয়টি জানিয়ে নিপনের স্বজনরা পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি)র লোগাং জোনের সহায়তা চান।

খবর পেয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা)-এর নির্দেশনায় সুবেদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গঠন করা হয়। টহল দল সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি চালিয়ে রাত ১১টার দিকে পানছড়ি সীমান্ত থেকে নিপন চাকমাকে উদ্ধার করে এবং তার পরিবারের নিকট হস্তান্তর করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme