কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা হল রুম কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এম সাকের আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী হুমায়ুন কবির, নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তরের দপ্তর প্রধানগণ,সহকারী শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব,শিক্ষক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
