জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্ধিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতি শিক্ষার্থী মোঃ ইসরাফিল আলম রাফিল।
রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়।
রাফিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শুরুর পর থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে তিনি নিয়মিত ভূমিকা পালন করে আসছেন।
মোঃ ইসরাফিল আলম রাফিল বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও সম্মানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করে কাজ করতে চাই। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিকের প্রতি ও কৃতজ্ঞতা জানান।
রাফিল আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ, সহনশীল ও গণতান্ত্রিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনকে আরও সক্রিয় করাই তার প্রধান লক্ষ্য।
