back to top

[the_ad id="407"]

১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

কবির হোসেন, কাপ্তাই:

রাঙামাটি রিজিয়নের ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।

সোমবার সকালে ব্যাটালিয়নের আওতাধীন জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া ও মগবান ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকায় শীত মৌসুম উপলক্ষে ৩৭টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ করেন ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি। তিনি জানান, সেনাবাহিনীর সেনাপ্রধানের নির্দেশনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয় । এলাকার লোকজন জানান,বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র কম্বল পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১০আর ই ব্যাটালিয়ন জানান, ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণের পাশে আমরা আছি এবং থাকব।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme