মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্যারেড ও কুচকাওয়াজ উপভোগ করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নওগাঁ জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
(১৬ ডিসেম্বর মঙ্গলবার ) সকাল থেকে নওগাঁ জেলা স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে সাজানো হয়। জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুসংগঠিতভাবে প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী দল ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
