back to top

[the_ad id="407"]

অর্থ সংকটের ফলে ৩৮বছরেও সংস্কার হয়নি কাপ্তাই বাদশা মিয়ার টিলা জামে মসজিদ

কবির হোসেন, কাপ্তাই:

অর্থসংকটের ফলে দীর্ঘ ৩৮বছরেও সংস্কার করা হয়নি জরাজীর্ণ বাদশা মিয়ার টিলা জামে মসজিদটি। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন ৪নংওয়ার্ডে কাপ্তাই হ্দের পাশে ১৯৮৭সনে বাদশা মিয়ার টিলা নামে জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। উক্ত টিলায় প্রায় ২৫/৩০ মুসলিম পরিবার ৩৮বছর যাবত বসবাস করে আসছে। এলাকার বসবাসরত লোকজন অতি দরিদ্র দিনে আনে দিনে খায়। কেউ সাম্পান,নৌকা চালিয়ে চলে,আবার কেউ হ্রদে মাছ শিকার করে দিনাতিপাত করে থাকে। তাদের স্বল্প আয় দিয়ে কোন রকম মসজিদটি চলে। অর্থ সংকটের ফলে দীর্ঘ বছর যাবত মসজিদটি, সংস্কার না করার ফলে মসদিজেদর টিন, গাছের খুঁটি এবং হ্রদের পাশে থাকায় মসজিদটির মাটি ধবসে যাচ্ছে।পুরাতন টিন গুলো ছিদ্র হয়ে গেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন জানান,অর্থঅভাবে মসজিটি সংস্কার হচ্ছে না। এটি সংস্কার করা না হলে এখানকার লোকজন নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে পারছেনা। তাই মসজিদ সংস্কারে জন্য সকলের সহযোগিতা কামনা করি।

মসজিদের মুসল্লী সত্তর উর্ধ্বে মো.শহীদ উল্লাহ জানান,প্রশাসনের নিকট জোর দাবি জানান তাদের মসজিটি সংস্কার করার জন্য।

উক্ত মসজিদের ইমাম আমির হোসেন জানান, মসজিদটি জরাজীর্ণ অবস্থায় দীর্ঘ বছর যাবত অবহেলিত অবস্থায় পড়ে আছে। এছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টি, হ্রদে পানি বৃদ্ধি এবং ইঞ্জিন চালিত বোটের ঢেউয়ে মসজিদের ভিতর ফাঁটল, মাটি ধস নেমেছে। অর্থ সংকটের ফলে এটি সংস্কার করা হচ্ছে না।

তিনি প্রশাসন, সমাজের বৃত্তবান ও এলাকার সর্বস্তরের নিকট মসজিদটি পূর্ণ সংস্কারের জন্য জোর দাবি জানান ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme