back to top

[the_ad id="407"]

বোয়ালিয়া বন্ধু পরিবারের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বোয়ালিয়া বন্ধু পরিবারের গৌরবময় পথচলার ধারাবাহিকতা বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মাষ্টার মোহাম্মদ ইসমাইল। উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওলানা নুরুল আবছার, মাওলানা হাফেজ মুছা, এইচ. এম আব্দুল আযীয ফয়সাল, নুরুল মোস্তফা চৌধুরী জাহেদ এবং সাংবাদিক রানাসাত্তার।
কার্যকরী পরিষদ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম খাঁন এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাফেজ জালালুদ্দিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোছাইন আরমান, সমন্বয় সম্পাদক হাফেজ মাওলানা ফুরকান, অর্থ ও দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মাদ ইলিয়াস, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং ক্রীড়া ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ জে.আর।
সংগঠনের কার্যক্রমকে প্রবাসে আরও সুসংহত করতে বিভিন্ন দেশে আন্তর্জাতিক সমন্বয়ক মনোনীত করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সদস্য তালিকাও চূড়ান্ত করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে বোয়ালিয়া বন্ধু পরিবার সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme