back to top

[the_ad id="407"]

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের’র শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী ও বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এক শোক বার্তায় সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ” বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর , ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির আতঙ্ক দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছি। রাজনৈতিক জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার নেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবিনাশী মনোবল ও জনগণের অকুন্ঠ সমর্থন এবং ভালোবাসায় সিক্ত হয়ে লড়াই চালিয়ে গেছেন
একাগ্র চিত্তে । শত জুলুম নির্যাতন সত্বেও প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ছেড়ে কোথাও যান নি তিনি। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সহধর্মিনী হিসেবে গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে স্বীয় দক্ষতা ও যোগ্যতাবলে পরিচালনা করে জনগণের ভালোবাসায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন বারবার‌ । আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম জিয়ার আপোষহীন ঐতিহাসিক ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে । পৃথিবীর বুকে যতদিন বাংলাদেশ থাকবে , ততদিন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে বেগম খালেদা জিয়ার নাম। সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি , মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন ” ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme